স্ত্রী মুসলিম, বয়সে সাত বছরের বড়—কীভাবে প্রেম ও বিয়ে বিশ্বজয়ী শিবাম দুবের?

১১ মার্চ ২০২৬, ০৭:০৭ PM
 দুবে ও তার স্ত্রী

দুবে ও তার স্ত্রী © সংগৃহীত

নাম শিবাম দুবে; তবে পরিচিত ‘শক্তিমান দুবে’ হিসেবেই বেশি। ভারতের টি–টোয়েন্টি ক্রিকেটে শক্তিশালী ব্যাটিংয়ের জন্য পরিচিত অলরাউন্ডার তিনি। মাঠে তার বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে অনেক ধারাভাষ্যকার তার নাম ‘শক্তিমান’ দিয়ে বদলে দিয়েছেন। সাম্প্রতিক আন্তর্জাতিক আসরে গুরুত্বপূর্ণ সময়ে ঝোড়ো ইনিংস খেলে দলের ভরসার জায়গা হয়ে উঠেছেন তিনি।

১৯৯৩ সালের ২৬ জুন ভারতের মুম্বাই শহরে জন্ম শিবমের। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি গভীর আগ্রহ ছিল তার। সেই আগ্রহ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটে তার অভিষেক হয় সৈয়দ মুস্তাক আলী ট্রফি দিয়ে।

২০১৭ সালে রঞ্জিত ট্রফি-তে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে আলোচনায় আসেন শিবম। এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে নজর কাড়েন ক্রিকেটবিশ্বের। এরপরই তার সামনে খুলে যায় আইপিএলের দরজা।

আইপিএলে শিবমের যাত্রা শুরু হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের হয়ে। ২০১৯ সালের নিলামে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরে তিনি খেলেছেন রাজস্থান রয়েলসে। ২০২২ সালে যোগ দেন চেন্নাই সুপার কিংস-এ এবং সেখানেই ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন।

আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ২০১৯ সালের শেষ দিকে। যদিও শুরুতে দলে নিয়মিত জায়গা পাননি। তবে ২০২৪ সালের পর ধারাবাহিক পারফরম্যান্সে আবারও নিজের জায়গা শক্ত করেন তিনি।

সাম্প্রতিক এক টি–টোয়েন্টি ম্যাচে শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিং করে আলোচনায় আসেন শিবম। প্রতিপক্ষ বোলার জিমি নিসামের করা শেষ ওভারে তিনি ৪, ৬, ৬, ৪, ০, ৪—এইভাবে মোট ২৪ রান সংগ্রহ করেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ব্যক্তিগত জীবন: বয়সে বড় মুসলিম প্রেমিকাকে বিয়ে
ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনেক তথ্য জানা গেলেও শিবমের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কম নয় ভক্তদের মধ্যে। কয়েক বছর প্রেম করার পর ২০২১ সালে প্রেমিকা আঞ্জুম খানকে বিয়ে করেন শিবম। শিবম হিন্দু ধর্মাবলম্বী হলেও অঞ্জুম মুসলিম। ধর্মীয় পার্থক্য সত্ত্বেও তাদের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যায়।

১৯৮৬ সালের ২ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশে জন্ম অঞ্জুমের। তিনি পড়াশোনা করেছেন আলীগর মুসলিম বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি চারুকলা বা ফাইন আর্টসে পড়েন।

পড়াশোনা শেষে অভিনয় ও মডেলিং জগতে পা রাখেন অঞ্জুম। একাধিক হিন্দি সিরিয়াল ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পাশাপাশি বলিউডে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

প্রতিবেদন অনুযায়ী, শিবমের তুলনায় প্রায় সাত বছরের বড় অঞ্জুমের সঙ্গে তার পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে এবং একসময় তারা প্রেমে জড়িয়ে পড়েন।

কয়েক বছর সম্পর্কের পর ২০২১ সালের ১৬ জুলাই হিন্দু ও ইসলাম—উভয় ধর্মীয় রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। অন্যান্য আন্তঃধর্মীয় বিয়ের মতো তাদের বিয়েও সামাজিক সমালোচনার মুখে পড়েছিল। তবে সব বাধা অতিক্রম করে পরস্পরের প্রতি সমর্থন ও ভালোবাসার মাধ্যমে সম্পর্ককে আরও দৃঢ় করেছেন তারা।

দুই সন্তানের বাবা শিবম
২০২২ সালে তাদের প্রথম সন্তান পুত্রসন্তান আয়ান দুবের জন্ম হয়। পরে গত বছর জন্ম নেয় কন্যাসন্তান মেহবিশ দুবে। কন্যাসন্তানের জন্মের খবর জানিয়ে সামাজিক মাধ্যমে শিবম ও অঞ্জুম লিখেছিলেন, ‘এই বছরের শুরুতে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। চারজনের পরিবারে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হৃদয় আরও বড় হয়ে উঠেছে।’

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9