জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ভারতের বিশ্বকাপ জয়ী খেলোয়ারের বিরুদ্ধে

১২ মার্চ ২০২৬, ০৪:২৮ PM
হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া © সংগৃহীত

ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে পুনে পুলিশের কাছে এফআইআর দায়েরের আবেদন করা হয়েছে। আইনজীবী ওয়াজিদ খান এ আবেদন জমা দিয়েছেন।

বুধবার (১১ মার্চ) পুনের শিবাজিনগর পুলিশ স্টেশনের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযোগপত্র জমা পড়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইনজীবী ওয়াজিদ খানের আবেদনে বলা হয়েছে, 'আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় তেরঙ্গা পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশোভন আচরণ করেছেন। রোববার (৮ মার্চ) নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর এই ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।'

অভিযোগপত্রে আরও বলা হয়, 'এই কাজটি সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধের শামিল এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।'

এদিকে বিশ্বকাপ জয়ের পর এক সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়া বলেন, '২০২৪ সালে বার্বাডোসে (ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) জয়ের পর আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে টুর্নামেন্টই খেলি না কেন, জেতার জন্য খেলব এবং ট্রফি জিতব। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ। আর এটা কেবল শুরু।'

তিনি আরও বলেন, '২০২৪ বিশ্বকাপ জয়ের সময় আমি ব্যক্তিগতভাবে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম। টুর্নামেন্ট শুরুর আগে অনেক কিছুই আমার অনুকূলে ছিল না। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি ঘুরে দাঁড়াব।'

৩২ বছর বয়সী এই অলরাউন্ডার ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টেও জায়গা পেয়েছেন। টুর্নামেন্টে তিনি ব্যাট হাতে দুটি হাফসেঞ্চুরি করেন এবং বল হাতে ৯টি উইকেট নেন।

হার্দিক পান্ডিয়া বলেন, 'আহমেদাবাদে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় আমার জীবনের লক্ষ্যগুলোর একটি। আমি দেশের জন্য ভালো খেলতে এবং ট্রফি জিততে ক্রিকেট খেলি। ভারতের জন্য সব ট্রফিই জিততে চাই।'

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9