টাইগারদের তোপ, ১০০ রানও তুলতে পারছে না পাকিস্তান

১১ মার্চ ২০২৬, ০৪:২৬ PM , আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৪:৪৬ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © টিডিসি ফটো

পাকিস্তানের বিপক্ষে বল হাতে রীতিমতো আগুন ঝড়াচ্ছেন পেসার নাহিদ রানা। আগুনে বোলিংয়ে সফরকারীদের টপ-অর্ডার একাই ধসিয়ে দেন তিনি। ইনিংসের শুরুতেই নিজের প্রথম পাঁচ ওভারের মধ্যেই পাকিস্তানের প্রথম পাঁচটি উইকেট তুলে নিয়ে দলকে দারুণ সূচনা এনে দেন এই টাইগার পেসার। অন্যপ্রান্তে অধিনায়ক মিরাজও নিজের আধিপত্য দেখাচ্ছেন। দাপট দেখিয়ে মিডল-অর্ডারের পর লেজের সারির মিলিয়ে তিন উইকেটের দেখা পেয়েছেন তিনি। শেষদিকে তাসকিনও উইকেট মিছিলে যোগ দেন। এতে একশোর আগেই পাকিস্তান গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৮২ রান পাকিস্তানের।

বুধবার (১১ মার্চ) মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছিলেন দলটির অভিষিক্ত দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। তবে পাওয়ার প্লের শেষ ওভারে নাহিদ রানা আক্রমণে আসার পরপরই বদলে যায় সব সমীকরণ। 

দশম ওভারে ওপেনার সাহিবজাদা ফারহানকে ফেরানোর পর নিজের পরের দুই ওভারেও আরও দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখান নাহিদ। তার বিধ্বংসী স্পেলে রীতিমতো চাপে পড়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

ক্রিজে এসে শুরু থেকেই স্বাচ্ছন্দ্যে ছিলেন না অভিষিক্ত শামিল হুসাইন। নাহিদের গতির সঙ্গে তাল মেলাতে না পেরে শুরুতেই একটি উঁচু শট খেলেন। তবে ফিল্ডার তানজিদ হাসানের হাত থেকে সে সময়ে বেঁচে যান শামিল। এরপরে ইনিংসের ১২তম ওভারে আকাশে বল তুলে দেন শামিল। এবার আর ভুল করেননি উইকেটকিপার লিটন। ৭ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

শামিলকে ফেরানোর ঠিক এক ওভার পর আবারও বল হাতে ভেলকি দেখান নাহিদ। এবার তার শিকার আরেক ওপেনার সাদাকাত। ওভারের চতুর্থ বলে সাইফের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।

এরপর রিজওয়ানও উইকেটে থিতু হতে পারেননি। গুড লেংথে করা নাহিদের বলে উইকেটের পেছনে লিটমের হাতে ক্যাচ দেন রিজওয়ান। ফেরেন ২০ বলে ১০ রান করে।

সালমান আলি আগাকে ফিরিয়ে ষোল কলা পূর্ণ করেন নাহিদ। নিজের প্রথম পাঁচ ওভারেই ৫ উইকেট নেন এই পেসার। তার শর্ট বলে শর্ট স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দেন সালমান (৫)।

এরপর অবশ্য উইকেট মিছিলে নাম লেখান মিরাজও। তার বলে লিটনের হাতে ক্যাচ দেন আব্দুল সামাদ। ডাক মেরে ফেরার পাশাপাশি একটা রিভিউও নষ্ট করেন তিনি। পরে রিভিউ নিয়ে হুসেইন তালাতকেও ফেরান মিরাজ। তার বলে এলবিডব্লিউ হয়ে ৪ রানে ফেরেন তালাত।

মিরাজের ঘূর্ণিঝড়ে শাহিন শাহ আফ্রিদিও টিকতে পারেননি। তালাতকে আউট করার এক বল পরই আফ্রিদিকে এলবিডব্লিউ করেন টাইগার দলপতি। 

শেষ দিকে উইকেট মিছিলে নাম লেখান তাসকিন আহমেদও। তার বলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ ওয়াসিম।

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9