এফডিআর থেকে টাকা তোলার গুঞ্জনে ব্যাখা দিলো বিসিবি

১৩ মার্চ ২০২৬, ০৮:০৭ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি © সংগৃহীত

কিছুদিন আগেই গুঞ্জন ছড়ায়, দৈনন্দিন পরিচালনা ব্যয় মেটাতে ব্যাংকে রাখা স্থায়ী আমানত (এফডিআর) থেকে অর্থ তুলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি নাকচ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এফডিআর ভেঙে পরিচালন খরচ চালানোর খবর সঠিক নয়।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সম্প্রতি একটি খবর প্রচার করা হচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের এফডিআর থেকে টাকা তুলছে । বিষয়টি বিসিবির নজরে এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের খবর বিসিবির বর্তমান আর্থিক অবস্থা বা তাদের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়।’

সব খরচ বোর্ডের নিয়মে স্বচ্ছ প্রক্রিয়াতেই হচ্ছে বলেও উল্লেখ করে বিসিবি আরও জানায়, ‘বিসিবি তাদের যাবতীয় আর্থিক কর্মকাণ্ড ও খরচ বোর্ডের নির্ধারিত নিয়ম ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করে আসছে। বোর্ডের নিয়মিত আয়ের উৎস যেমন– বাণিজ্যিক চুক্তি, বিভিন্ন ইভেন্ট এবং অন্যান্য বৈধ খাত থেকে আসা রাজস্ব দিয়েই সব ব্যয় মেটানো হয়। বিসিবি তার বর্তমান সম্পদ দিয়েই যেকোনো আর্থিক প্রতিশ্রুতি পূরণ করার মতো যথেষ্ট সামর্থ্য রাখে।’

দেশবিরোধী সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, আবেদন ৩ অক্টোবর পর্যন্ত
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৯ শর্তে নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বাবা-মায়ের পর বিশ্বমঞ্চে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারেক রহ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় আট পোশাকশ্রমিক নিহতের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও শা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
  • ২২ সেপ্টেম্বর ২০২৬