ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করবে না পাকিস্তান

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
পাকিস্তান সুপার লিগের লোগো

পাকিস্তান সুপার লিগের লোগো © সংগৃহীত

সবশেষ মৌসুম পর্যন্ত ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আগামী মৌসুমে ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব না বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। 

উন্নত ক্রিকেটীয় মান, আধুনিক সম্প্রচার ব্যবস্থা ও পেশাদার আয়োজনে গত কয়েক বছরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে পিএসএল। পাকিস্তানের পাশাপাশি বিভিন্ন দেশেই নিয়মিতভাবে এই ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ সম্প্রচার হয়ে থাকে। সর্বশেষ মৌসুমে পাকিস্তানে টিভিতে ম্যাচ দেখানোর দায়িত্বে ছিল এ স্পোর্টস ও পিটিভি স্পোর্টস। পাশাপাশি ওয়ালি টেকনোলজি, ট্যাপম্যাড, তামাশা, ডারাজ, বেগিন ও মাইকো-এই প্ল্যাটফর্মগুলোতে অনলাইনে স্ট্রিমিং করা হয়।

বাংলাদেশে টি-স্পোর্টসের হাতে পিএসএলের সম্প্রচার স্বত্ব ছিল। অন্যদিকে ভারতে টুর্নামেন্টটির ম্যাচ সম্প্রচার করছিল সনি স্পোর্টস নেটওয়ার্ক ও ফ্যানকোড। তবে পেহেলগামের ঘটনার পর চলতি মৌসুমের মাঝপথেই পিএসএলের সম্প্রচার বন্ধ করে দেয় ভারতীয় এই দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে ফ্যানকোড তাদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পিএসএল সংক্রান্ত পুরোনো ভিডিও-ও সরিয়ে ফেলে।

এ ছাড়া ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ সূচি, স্কোরকার্ড, ধারাভাষ্যসহ ২০২৫ সালের পিএসএল-সংক্রান্ত সব তথ্য তাদের প্ল্যাটফর্ম থেকে মুছে দেয় এবং টুর্নামেন্টের বাকি অংশে আর কোনো আপডেট দেয়নি।

এমন পরিস্থিতিতে নতুন মৌসুমের আগে ভারতে পিএসএলের সম্প্রচার স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে পিসিবি। ফলে আগামী দিনে ভারতে পিএসএল দেখার সুযোগ আর থাকছে না।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬