জরুরি বৈঠকে অংশ নিতে লাহোরে বিসিবি সভাপতি 

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ AM
আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল © ফাইল ফটো

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানের লাহোরে গিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বৈঠক শেষে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেশে ফেরার কথা রয়েছে তার।

জানা গেছে, রোববার পিসিবি ও বিসিবির সঙ্গে পৃথক ও যৌথ বৈঠকে বসবে আইসিসি। এসব বৈঠকে অংশ নিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে লাহোরে পৌঁছান বিসিবি সভাপতি। সভা শেষে আজই ঢাকায় ফিরে আসবেন তিনি।

বৈঠকে ক্রিকেটের সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বিশ্বকাপ সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত ও তার প্রভাব নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অন্যায্য দাবি করে শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সে সময় তিনি বিশ্বকাপ বয়কটের হুমকিও দেন। যদিও পরবর্তীতে সে অবস্থান থেকে সরে এসে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে থাকার অংশ হিসেবে ভারত-পাকিস্তান ম্যাচে তারা অংশ নেবে না।

ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে আইসিসিসহ সংশ্লিষ্ট সব পক্ষের বড় অঙ্কের আর্থিক স্বার্থ জড়িত থাকায় বিষয়টি সমাধানে মরিয়া ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ কারণেই জরুরি ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল
  • ২০ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন জানুয়ারিতে
  • ২০ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন বিরোধীদলীয় নেতা …
  • ২০ আগস্ট ২০২৬
অধিদপ্তরের চিঠি-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগ বোর্ড ও ফলাফল শ…
  • ২০ আগস্ট ২০২৬
১৩৯ বছরে যা পারেনি কেউ, বাংলাদেশের সামনে এবার সেই সুযোগ
  • ২০ আগস্ট ২০২৬
প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হ…
  • ২০ আগস্ট ২০২৬