৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ AM
 নববিবাহিত দম্পতি

নববিবাহিত দম্পতি © সংগৃহীত

বয়সের বিশাল ব্যবধানকে তোয়াক্কা না করে ৭০ বছর বয়সী বৃদ্ধ হাকিম বাবরের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছেন ২২ বছরের এক তরুণী। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায় আয়োজিত এই ব্যতিক্রমী বিয়ে নিয়ে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মহলে বইছে তুমুল আলোচনার ঝড়।

অসম বয়সের এই বিয়ের খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে নবদম্পতিকে দেখতে এবং তাদের সাক্ষাৎকার নিতে হাকিম বাবরের বাড়িতে ভিড় জমাচ্ছেন অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর। তবে বিয়ের খবর জানাজানি হওয়ার পর থেকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃদ্ধ হাকিম বাবরের কড়া সমালোচনা করছেন। নেতিবাচক মন্তব্য ও সমালোচনার জবাবে হাকিম বাবর এক কনটেন্ট ক্রিয়েটরকে বলেন, ‘বয়স শুধুমাত্র একটি নম্বরই হওয়া উচিত। সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। আর ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। আমি সেই অনুযায়ী বিয়ে করেছি। তাহলে আমি ভুল কি করলাম?’

সমালোচকদের উদ্দেশ্য করে হাকিম বাবর আরও বলেন, ‘আমি অনৈতিক কিছু করিনি। তাহলে মানুষ কেন নেতিবাচক মন্তব্য করছে? এমনকি যারা আমাদের নিয়ে সমালোচনা করছে, তাদের মেয়ে বন্ধু অথবা বিবাহবহির্ভূত সম্পর্ক আছে। কিন্তু তাও তারা বিয়ে করে না। এর বদলে তারা মেয়েদের সঙ্গে প্রেমের ভান ও প্রতারণা করে।’

স্বামীর বক্তব্যের সঙ্গে একাত্মতা পোষণ করে তার তরুণী স্ত্রীও একই সুরে কথা বলেছেন। তিনি জানান, যখন কারও মধ্যে সত্যিকারের ভালোবাসা তৈরি হয়, তখন বয়স কোনো বাধা হওয়া উচিত নয়। বরং কারও মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয় বলে তিনি মনে করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাকিম বাবর জানিয়েছেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ঈদুল ফিতরের পর তিনি তার তরুণী স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। ওমরাহ শেষে স্ত্রীকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে নেদারল্যান্ডসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬