আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানের বিমান হামলা

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪২ AM
আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলা

আফগানিস্তানের ভেতরে পাকিস্তানের বিমান হামলা © সংগৃহীত

সম্প্রতি পাকিস্তানে একাধিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, অভিযানে সেসব শিবির ও আস্তানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলো সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ব্যবহৃত ঘাঁটি হিসেবে চিহ্নিত।

রবিবার (২২ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর এ অভিযান চালানো হয়। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

আফগান সূত্র জানিয়েছে, রবিবার সীমান্তবর্তী দুটি প্রদেশে হামলা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর দাবি, পাকতিকা প্রদেশে একটি মানববিহীন উড়োজাহাজ হামলায় একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষ্যবস্তু হয়। এছাড়া নানগারহার প্রদেশেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, দেশটির সামরিক বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থান চিহ্নিত করে এ অভিযান পরিচালনা করেছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান তালেবান বা টিটিপি এবং তাদের সহযোগীদের সাতটি শিবির ও আস্তানায় হামলা চালানো হয়েছে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর একটি সহযোগী সংগঠনকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্ব ও পরিচালকদের নির্দেশে সংঘটিত হয়েছে এবং এ বিষয়ে তাদের কাছে চূড়ান্ত প্রমাণ রয়েছে।

প্রাথমিকের দুই বিদ্যালয়ের ৫ শিক্ষককে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন…
  • ১২ আগস্ট ২০২৬
সুন্দরবনের জলদস্যুদের অন্ধকার জগতের গল্প শোনাতে খুবিতে আসছে…
  • ১২ আগস্ট ২০২৬
ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগ…
  • ১২ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতনের চেক ছাড়
  • ১২ আগস্ট ২০২৬