যেভাবে সেমিফাইনালে উঠতে পারে পাকিস্তান

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার রেকর্ড পাকিস্তানের। তবে ছয়বার শেষ চারে উঠা দলটিই এখন খাঁদের কিনারায়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে দ্য গ্রিন ম্যানদের হারিয়ে যৌথভাবে সর্বাধিক সেমিফাইনাল খেলার কীর্তি গড়ে ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের ছাপিয়ে রেকর্ড সপ্তমবারের মতো সেমিতে পাকিস্তানকে দেখতে পাওয়া নিয়েই শঙ্কা জেগেছে। যদিও কাগজে-কলমে এখনও সেই লড়াইয়ে টিকে আছে দ্য গ্রিন ম্যানরা। 

সুপার এইটে ইংলিশদের কাছে ২ উইকেটে হেরেছে পাকিস্তান। এর আগে, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় নিউজিল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে দ্য গ্রিন ম্যানরা। ২ ম্যাচ শেষে পাকিস্তানের পয়েন্ট ১। এখনও এক ম্যাচ বাকি থাকায় সেমির আশা জিইয়ে আছে তাদের।

অন্যদিকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত ইংল্যান্ডের। এ ছাড়া ২ ম্যাচ বাকি থাকা কিউইদের ঝুলিতে বৃষ্টির সুবাদে ১ পয়েন্ট এবং সুপার এইটে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি শ্রীলঙ্কা।

সুপার এইটে আগামী ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। এর আগের দিন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। তাই সেমিতে উঠতে অবশ্যই লঙ্কানদের বিপক্ষে জিততে হবে দ্য গ্রিন ম্যানদের। সেই সঙ্গে নেট রানরেটেও নজর রাখতে হবে তাদের।

এদিকে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ব্ল্যাক-ক্যাপসদের দুটি ম্যাচের দিকেও নজর রাখতে হবে পাকিস্তানের। নিউজিল্যান্ড যেন দুটি ম্যাচেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সঙ্গে হেরে যায়, সেই প্রার্থনাও করতে হবে। একইসঙ্গে লঙ্কানদেরও হারাতে হবে দ্য গ্রিন ম্যানদের। কিন্তু স্বাগতিকদের সঙ্গে হারলে সেমিতে উঠার কোনো সুযোগই থাকবে না পাকিস্তানের।  

তবে কিউইরা যদি যেকোনো একটি ম্যাচে জিতে যায় এবং পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই সমান ৩ পয়েন্ট নিয়ে সুপার এইট শেষ করবে। সেক্ষেত্রে নেট রানরেটে এগিয়ে থাকা দলটিই শেষ চারে উঠবে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬