‘তুমি চোরাই পথে দলে এসেছো’, শাদাবকে বললেন শেহজাদ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ PM
শাদাব খান ও আহমেদ শেহজাদ

শাদাব খান ও আহমেদ শেহজাদ © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে বরাবরই নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেবল একবার জিতেছিল দ্য গ্রিন ম্যানরা। বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তান লড়াইয়ে এখন পর্যন্ত ভারতের জয় ৮টি, পাকিস্তানের মাত্র ১টি। ওয়ানডে বিশ্বকাপেও ভারতের আধিপত্য স্পষ্ট।

তবে মাঠের পারফরম্যান্সে পিছিয়ে থাকলেও পাকিস্তানের সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের কথার লড়াই থামছে না। আর পাকিস্তানের ক্রিকেটে মাঠের পারফরম্যান্স অনিয়মিত হলেও কথার লড়াই যেন নিয়মিত ঘটনা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬১ রানের বড় পরাজয়ের পর সমালোচনায় সরব হন সাবেক ক্রিকেটাররা। জবাবে বর্তমান অলরাউন্ডার শাদাব খান কড়া ভাষায় বলেছেন, যারা সমালোচনা করছেন, তারা নিজেরাও বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি।

শাদাব বলেছিলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা পাকিস্তানের জন্য ভালো করেছেন। কিন্তু দিন শেষে তারা কেউই তাদের সময়ে বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি। আমরা ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিলাম। বিশ্বকাপে আমরা ভারতকে মাত্র একবারই হারিয়েছি। হ্যাঁ, তারা কিংবদন্তি। কিন্তু বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা অসাধারণ কিছু করতে পারেননি।’

শাদাবের এমন জবাবে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন সাবেক ক্রিকেটাররা। বাসিত আলী, শহীদ আফ্রিদির পর এবার শাদাবের সমালোচনায় মেতেছেন আহমেদ শেহজাদ। এই অলরাউন্ডারের বিরুদ্ধে চোরাই পথে দলে জায়গা পাওয়ার অভিযোগও করেন তিনি।

জিও নিউজের আলোচনায় আহমেদ শেহজাদ বলেন, ‘একে তো তুমি (শাদাব খান) চোরাই পথে দলে এসেছো। না তুমি পারফর্মার, না ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলো। কোনো পারফরম্যান্স না করেও সমর্থন পেয়ে যাচ্ছো। এমনকি চোট পেলেও পুনর্বাসন করো না। কেন্দ্রীয় চুক্তি থেকে হাসান আলিকে বাদ দিল তারা, কিন্তু তোমাকে নয়। এটা যদি পক্ষপাতিত্ব না হয়, তাহলে জানি না পক্ষপাতিত্ব কী।’

সাবেক এই ওপেনার এও বলেন, ‘ওই রকম মন্তব্য ভালো শোনায় না। নব্বই দশকের দলের সঙ্গে নিজেদেরকে তুলনা করছো? তাদেরও সমস্যা ছিল, তারা বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি, কিন্তু তারা তোমাদের চেয়ে অনেক ভালো ছিল।’ 

শেহজাদ বলেন, ‘তাদের পারফরম্যান্সের দিকে তাকাও, ওই সময় তারা ভারতের ওপর আধিপত্য দেখাত। দুজন সাবেক ক্রিকেটার দল নিয়ে কেবল সমালোচনা করেছে আর তুমি তাদের সমর্থনের কথা ভুলে গেলে। তাই বলছি, বড়দের সম্মান করতে শেখো।’  

উল্লেখ্য, চলমান বিশ্বকাপে গ্রুপপর্ব টপকে সুপার এইটে উঠেছে পাকিস্তান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সুপার এইটের প্রথম ম্যাচে দ্য গ্রিন ম্যানদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9