নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে কী করবে, জানালেন পাকিস্তান অধিনায়ক

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩১ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ দল ভারতে খেলতে না যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ জানায় পাকিস্তান।

এরই ধারাবাহিকতায় গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, নকআউট পর্বে যদি ভারতের মুখোমুখি হতে হয়, সে ক্ষেত্রে পাকিস্তান কী অবস্থান নেবে?

এ বিষয়ে বুধবার কথা বলেছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তার বরাতে ফরাসি বার্তা সংস্থা একটি প্রতিবেদনে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে সরকারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে পাকিস্তান।

কলম্বোতে সংবাদমাধ্যমকে সালমান আগা বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। এটি ছিল সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, আমরা আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেব।’
বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’

এদিকে গ্রুপপর্বে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের কথা স্মরণ করে আগা বলেন, ‘গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার সেই হতাশা পেছনে ফেলে কিছু ভুল শুধরে নিতে চাই।’

অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে সরাসরি দুই পয়েন্ট হারাবে এবং নেট রান রেটেও বড় ধাক্কা খাবে পাকিস্তান। এতে গ্রুপপর্ব থেকেই তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে। এর ওপর বৃষ্টির কারণে যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে পাকিস্তানের জন্য কোয়ালিফিকেশন আরও কঠিন হয়ে উঠবে।

এ বিষয়ে পাকিস্তানের অধিনায়ক বলেন, ‘ভুলের সুযোগ খুব কম, সেটা আমরা জানি। কিন্তু আবহাওয়া আমাদের হাতে নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই।’ 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9