সুপার এইট লাইনআপ চূড়ান্ত, কারা কোন গ্রুপে খেলবে?

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও পাঁচটি ম্যাচ বাকি। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বিশ্বমঞ্চের সুপার এইটের ৮টি দল। সবশেষ দল হিসেবে সুপার এইটে উঠেছে পাকিস্তান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটের টিকিট কেটেছে দ্য গ্রিন ম্যানরা। অন্যদিকে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও পাকিস্তানের সমান ৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে সুপার এইট আগেই নিশ্চিত হয়েছিল ভারতের।

এদিকে সুপার এইটের জায়গা নিশ্চিত করা দলগুলোর জন্য আগেই সিডেড বা বাছাই দল ঘোষণা করেছিল আইসিসি। ফলে, আগে থেকেই সুপার এইটে দলগুলোর গ্রুপ নির্ধারিত ছিল। সেক্ষেত্রে কোনো দল বাদ পড়লে অন্য দল সেখানে জায়গা নেবে। 

এক্ষেত্রে ভারত (এ১), অস্ট্রেলিয়া (বি১), ওয়েস্ট ইন্ডিজ (সি২) ও দক্ষিণ আফ্রিকা (ডি২) সুপার এইটে ১ নম্বর গ্রুপে খেলবে, এটা আগেই নির্ধারিত ছিল। কিন্তু অস্ট্রেলিয়া (বি১) বিদায় নেওয়ায় তাদের জায়গা নিয়েছে জিম্বাবুয়ে। একইভাবে ২ নম্বর গ্রুপে ইংল্যান্ড (সি১), নিউজিল্যান্ড (ডি১), পাকিস্তান (এ২) ও শ্রীলঙ্কা (বি২) রয়েছে।

সুপার এইটে কারা কোন গ্রুপে:

গ্রুপ ১: ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা
গ্রুপ ২: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

সুপার এইটের ফরম্যাট: 

• প্রথম পর্বের কোনো পয়েন্ট সুপার এইটে যোগ হবে না
• দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট ৪টি দল সেমিফাইনালে উঠবে
• সেমিফাইনালে ১ নম্বর গ্রুপের শীর্ষ দল ২ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে। আরেক সেমিফাইনালে ২ নম্বর গ্রুপের প্রথম দল ১ নম্বর গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬