সুপার এইটে জিম্বাবুয়ে, বিদায় অস্ট্রেলিয়ার

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৩ PM
জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ

জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া ম্যাচ © সংগ্রহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সুপার এইটে উঠেছে জিম্বাবুয়ে। এতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ২০২১ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০০৯ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অজিরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়ে যায়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দল দুটি। 

৩ ম্যাচ খেলে ২ জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকায় সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রথম পর্বের বাঁধা টপকাল জিম্বাবুয়ে। এর আগে ২০২২ সালে প্রথম পর্ব টপকিয়ে সুপার টুয়েলভে খেলেছিল তারা। 

জিম্বাবুয়ের আগে এই গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে ৩টিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট পেয়ে টেবিলের শীর্ষে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের সুপার এইট নিশ্চিত হওয়ায় এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে একটি জয় ও দুটি হারে ২ পয়েন্ট অজিদের।

ওমানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতলেও শ্রীলঙ্কা বা জিম্বাবুয়েকে টপকে যেতে পারবে না অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সব ম্যাচ খেলে ৩ পয়েন্ট আয়ারল্যান্ডের। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব ও সুপার এইটে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে প্রতি ম্যাচের জন্য অতিরিক্ত ১ ঘণ্টা রাখা হয়েছে। তবে দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে আছে। 

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9