টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬

জিম্বাবুয়ের কাছে হারল অস্ট্রেলিয়া

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ PM
জিম্বাবুয়ের কাছে হারল অস্ট্রেলিয়া

জিম্বাবুয়ের কাছে হারল অস্ট্রেলিয়া © সংগৃহীত

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এ হারের মধ্য দিয়ে বিশ্বকাপের এবারের আসনে অঘটনের শুরু হল।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার প্রেমদাসা স্টেডিয়ামে এমন হারের লজ্জার স্বাদ পেতে হল অজিদের।

টি টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের ১৯ তম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ১৬৯ রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের দেওয়া ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় ১৪৬ রানে। সবক’টি উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বল খেলতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা।

জিম্বাবুয়ের দলের পক্ষে ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট তুলে ম্যাচ সেরার পুরস্কার জেতে নেন। এছাড়া দলটির পক্ষে সর্বোচ্চ রান করেন ব্রায়ান ব্যানেট। তিনি ৫৬ বল খেলে ৬৪ রান করেন। এর বিপরীতে অস্ট্রেলিয়া দলের ব্যাটার ম্যাট রেনশো অর্ধশত রান করলেও তা ভেস্তে যায়।

এই নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হারতে হল অস্ট্রেলিয়াকে। এর আগে ২০০৭ সালে ক্যাপটাউনে জিম্বাবুয়ের কাছে প্রথম হারে দলটি।

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬