ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বড় দুঃসংবাদ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

রাজনৈতিক উত্তাপ, বয়কটের হুমকি আর কূটনৈতিক দৌড়ঝাঁপের নাটকীয় অধ্যায় পেরিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান মহারণ। তবে উত্তেজনার পারদ চূড়ায় ওঠার আগেই নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রকৃতি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টি বড় ভূমিকা নিতে পারে বলে শঙ্কা জেগেছে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, ম্যাচের দিন কলম্বোয় ভারী বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। সর্বোচ্চ ২ দশমিক ১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার বিরূপ পরিস্থিতি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।

এমন পরিস্থিতিতে ম্যাচ কম ওভারে গড়ালে ডাকওয়ার্থ–লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ফল নির্ধারণের সম্ভাবনা রয়েছে। আর যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই ম্যাচকে ঘিরে আর্থিক ও সম্প্রচার স্বার্থে বিশেষ গুরুত্ব রয়েছে আইসিসির। কারণ, বৈশ্বিক দর্শক সংখ্যা ও বিজ্ঞাপন আয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ এটি। ফলে ম্যাচ বাতিল হলে আর্থিকভাবে বড় ধাক্কা খেতে পারে আয়োজক সংস্থা।

তবে টুর্নামেন্টের সমীকরণে বিষয়টি দুই দলের জন্য খারাপ নাও হতে পারে। বর্তমানে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান, দুই দলেরই ঝুলিতে রয়েছে সমান ৪ পয়েন্ট। নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হলে উভয় দল ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীই সুপার এইট নিশ্চিত করে ফেলবে।

এদিকে পরিসংখ্যানও অবশ্য ভারতের পক্ষেই জোরালোভাবে কথা বলছে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৬ বার মুখোমুখি লড়াইয়ে ভারত জিতেছে ১৩টি ম্যাচ, পাকিস্তানের জয় মাত্র ৩টিতে। বিশ্বকাপের মঞ্চে ভারতের আধিপত্য আরও স্পষ্ট, ৮ দেখায় ৭ বারই জয় তাদের। পাকিস্তান একমাত্র জয়টি পেয়েছিল ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে, সেটাও আবার ১০ উইকেটের বিশাল ব্যবধানে। 

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence