৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

উল্লেখ্য, গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬