আফগানিস্তানের বেশ কয়েকটি স্থাপনা ‘ধ্বংসে’র দাবি পাকিস্তানের

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ AM
আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

আফগানিস্তানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে © সংগৃহীত

আফগানিস্তানের একাধিক সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টেলিভিশন এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে পাকিস্তানি বাহিনী তালেবানের বেশ কয়েকটি অবস্থান ‘ধ্বংস’ করেছে।

প্রতিবেদনে বলা হয়, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে কান্দাহারে একটি তালেবান ব্রিগেড সদর দপ্তর ও গোলাবারুদ ডিপো, ওয়ালি খান সেক্টরে একটি তালেবান পোস্ট, পাকতিকা প্রদেশে শাওয়াল সেক্টরের কাছে একটি তালেবান পোস্ট, বাজাউর সেক্টরে তালেবানের একাধিক পোস্ট এবং আঙ্গুর আড্ডা এলাকায় তালেবানের পোস্টসমূহ।

অন্যদিকে আফগানিস্তান জানিয়েছে, তিনটি স্থানে বোমা হামলা হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, পাকিস্তান কাবুল ও কান্দাহারে বোমা হামলা চালিয়েছে, পাশাপাশি আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের অন্তত একটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে তিনি দাবি করেন, এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কাবুলে বিমান হামলার কয়েক ঘণ্টা আগে ইসলামাবাদের তথ্য মন্ত্রণালয় অভিযোগ করে, আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দুই দেশের অভিন্ন উত্তর-পশ্চিম সীমান্তের একাধিক স্থানে গুলি চালিয়েছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তজুড়ে আফগান তালেবান উসকানিমূলকভাবে ও ভুল হিসাব করে গুলি চালিয়েছে, যার তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান শাসনের বাহিনীকে ‘শাস্তি’ দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ভারী হতাহতের কথা উল্লেখ করে দাবি করা হয়, একাধিক পোস্ট ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

এর আগে, আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি সংবাদমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশারফ জিহাদি জানান, রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান এয়ার ফোর্স (পিএএফ) ও পাকিস্তান আর্মি আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ চালু করেছে।

তার দাবি অনুযায়ী, অভিযানে ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং ২০০-এরও বেশি আহত হয়েছেন। পাশাপাশি আফগান সেনাবাহিনীর একটি বড় গোলাবারুদের ডিপো ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বিভিন্ন সামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারে ২৭টি সেনাচৌকি ধ্বংস এবং ৯টি চৌকি পাকিস্তান আর্মি দখল করেছে বলে দাবি করা হয়।

পিএএফের বোমাবর্ষণে আফগান সেনাবাহিনীর দু’টি সেনা হেডকোয়ার্টার, তিনটি ব্রিগেড হেডকোয়ার্টার, দুটি গোলাবারুদের ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, দুটি সেক্টর হেডকোয়ার্টার, ৮০টিরও বেশি ট্যাংক এবং বিপুলসংখ্যক আর্টিলারি বন্দুক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু আজ, শনিবার ক্লাস চলবে প্রা…
  • ২২ মে ২০২৬
হামজা-ফাহমিদুলদের কোচ হচ্ছেন টমাস ডুলি!
  • ২২ মে ২০২৬
দুপুরের মধ্যে যে ১১ জেলায় ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ২২ মে ২০২৬
আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২২ মে ২০২৬
তারকা হল্যান্ডকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা নরওয়ের
  • ২২ মে ২০২৬
কিশোরীকে ধর্ষণ করে ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩, ধরা-ছোঁয়ার বা…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081