চাঁদপুরে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

০৪ মার্চ ২০২৬, ১১:৪৭ AM
এলাকাবাসীর মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলাে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হানীয়া গ্রামে আয়োজিত এ কর্মসূচি থেকে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম বলেন, তাদের সংসারে কোনো অভাব ছিল না। পরকীয়ার জেরে হালিমা ও মিঠু তার মাকে হত্যা করেছে এবং পুরো পরিবারকে ধ্বংস করেছে। হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি  ফাসি নিশ্চিত করা হলে তাদের পরিবার ন্যায়বিচার পাবে।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে ইতালিপ্রবাসী নুর ইসলামের স্ত্রী হালিমা আক্তার প্রতিবেশী অবিবাহিত যুবক আশরাফুল ইসলাম মিঠুর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়াহন। এরপর মিঠু হালিমাকে ব্যবহার করে পারুল বেগমের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা আদায় করতে চেষ্টা করেন। হালিমা রাজি না হলে মিঠু তার স্বামীকে বিষয়টি জানিয়ে ভয় দেখায় এবং হালিমাকে পরিকল্পনায় সহায়তা করতে রাজি করানো হয়।

পরিকল্পনার অংশ হিসেবে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মিঠু গোপনে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করেন। হালিমার মাধ্যমে পারুল বেগমকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর মিঠু পারুল বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং স্বর্ণালংকার লুটে নেন। ঘটনার সময় হালিমা পাশে দাঁড়িয়ে থেকে সহযোগিতা করেন। পরে হত্যাকাণ্ডকে ভিন্নভাবে দেখানোর জন্য হালিমাকে হাত-পা বেঁধে রাখা হয়।

মানববন্ধনে  এলাকার  স্থানীয় মানুষ ও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে তারা অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ ঘটনায় নিহতের মেয়ে নুরুন্নাহার বেগম থানায় অভিযোগ করেন। পুলিশ হালিমা ও মিঠুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬