শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ ১০১

০৪ মার্চ ২০২৬, ০৫:১৬ PM
 ইরানি জাহাজে সাবমেরিন হামলা

ইরানি জাহাজে সাবমেরিন হামলা © সংগৃহীত

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ রয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়র্টাসকে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৭৮ জন। হামলার শিকার জাহাজটি ইতিমধ্যে সমুদ্রের তলদেশে তলিয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কারা এই সাবমেরিন হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, ‘আমরা এখন পর্যন্ত যা জানি তা হলো, ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে একজন গুরুতর আহত ছিলেন। আরও ১০১ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং জাহাজটি ডুবে গেছে।’

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে জানান, বুধবার ভোর ৬টায় (জিএমটি ১২.৩০) জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পরপরই নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তিনি আরও জানান, সামরিক বাহিনী ইতিমধ্যে অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে এবং এই নজিরবিহীন হামলার ঘটনায় শ্রীলঙ্কা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

অবশ্য হতাহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে তথ্যের কিছুটা ভিন্নতা পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন সরকারি মুখপাত্র ১০১ জন নিখোঁজ থাকার খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন। তার মতে, নৌবাহিনী এখন পর্যন্ত ৩২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, দক্ষিণ শ্রীলঙ্কার গলে  উপকূলের অদূরে জাহাজটি প্রথম বিপদে পড়ার সংকেত পাঠিয়েছিল। আহতদের উদ্ধার করে দ্রুত গাল্লের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো সাগরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9