মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শককে গুলির ঘটনায় গ্রেপ্তার ৩

০৪ মার্চ ২০২৬, ১২:১৯ PM
ডিএমপি লোগো

ডিএমপি লোগো © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শককে গুলি করে আহত করার ঘটনায় অস্ত্র-গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আসামীদের নাম পরিচয় জানা যায়নি। 

আজ বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এর আগে, সোমবার (২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ রেললাইন সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৪১) এক কর্মকর্তা গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান গণমাধ্যমকে বলেন, অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি সিদ্দিকুর রহমানের বাম পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন।

সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক জানিয়েছেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬