সোহরাওয়ার্দী উদ্যানে মাদক সেবনের প্রস্তুতি

অভিযানের সময় পুলিশের ওপর চাকু নিয়ে হামলা, ঢাবি শিক্ষার্থী আটক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ AM
আটক হওয়া ঢাবি শিক্ষার্থী

আটক হওয়া ঢাবি শিক্ষার্থী © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সেবনের সরঞ্জাম রাখা এবং দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর চাকু দিয়ে হামলার অভিযোগ উঠেছে।

জানা গেছে, আটক হওয়া ছাত্র শোয়ায়েব হাসান রাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী এবং বিজয় ৭১ হলের আবাসিক ছাত্র।

তিনি জানান, ইফতারের পর সোহরাওয়ার্দী উদ্যানে বন্ধু ও ছোট ভাইদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমার কাছে কোনো চাকু ছিল না। আমি কাউকে আঘাত করিনি।’ 

এ সময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেনসহ আরও কয়েকজন শিক্ষার্থীও সেখানে বসা ছিলেন বলেও তিনি দাবি করেন।

এদিকে অভিযানে থাকা পুলিশ সদস্যরা জানান, আটককৃত শিক্ষার্থীর কাছে মাদক সেবনের সরঞ্জামসহ একটি ধারালো চাকু পাওয়া যায়। পুলিশ যখন তাকে তল্লাশি করতে যায়, তখন তিনি ওই চাকু দিয়ে পুলিশ সদস্যদের চোখের ওপর হামলা চালান।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বেশ কয়েকজনকে মাদকসহ আটক করি। সেখানে ঢাবি শিক্ষার্থী পরিচয়ে একজন আমাদের একজন পুলিশ সদস্যের ওপর ছোট চাকু দিয়ে হামলা করে। এতে করে ওই পুলিশ সদস্যের অল্পের জন্য চোখের আঘাত থেকে বেচেঁ গিয়েছে। 

তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীর কাছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি পেয়েছি। সে শাহবাগ থানায় আটক রয়েছে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন অভিনেত্রী সামিরা খান …
  • ০৮ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন আহবান
  • ০৮ নভেম্বর ২০২৬
পোল্যান্ডে বন্দুকধারীর হামলায় নিহত ৬, বাড়িতে মিলল আরও ৩ মরদ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950