যুক্তরাজ্যে পিএইচডিরত ঢাবি শিক্ষকের মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ PM
 এটিএম জাকারিয়া খান

এটিএম জাকারিয়া খান © সংগৃহীত

যুক্তরাজ্যে পিএইচডি গবেষণারত অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। যুক্তরাজ্যের বার্মিংহামের মেরি কুরি ওয়েস্ট মিডল্যান্ডস হসপিসে বাংলাদেশ সময় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

জানা গেছে, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান শিক্ষা ছুটি নিয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে গবেষণারত ছিলেন। এটিএম জাকারিয়া খানের স্ত্রী নুশরাত তাশমিন ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। তাদের ১ ছেলে রয়েছে।

ঢাবির জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের মরদেহ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় আসবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার মরদেহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট চত্বরে রাখা হবে। ওইদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬