ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির

২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ PM
ঢাবিতে সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির

ঢাবিতে সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য স্নাতক শিক্ষার্থীদের ৩ হাজার ৫০০ টাকা এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের ৫ হাজার টাকা ফি নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখা। একই সঙ্গে নির্ধারিত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে আনা এবং ইতোমধ্যে যারা ফি পরিশোধ করেছেন, পুনর্নির্ধারণের পর তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক বায়েজিদ হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সমাবর্তনের মতো শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি আয়োজনকে কেন্দ্র করে এমন উচ্চ ফি নির্ধারণ অযৌক্তিক ও উদ্বেগজনক। সমাবর্তন শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের অর্জন ও আনন্দ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। অথচ অতিরিক্ত ফি নির্ধারণের ফলে অনেক শিক্ষার্থীর জন্য এ আয়োজনে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রেখে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে করা উচিত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের অতিরিক্ত ফি নির্ধারণের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করে আয়োজনের উদ্দেশ্যই ব্যাহত করছে।

জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মনে করে, বিশ্ববিদ্যালয়ের যেকোনো আয়োজনের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সমাবর্তন শিক্ষার্থীদের জন্য আনন্দ ও অর্জনের উপলক্ষ হবে, আর্থিক অসামর্থ্যের কারণে অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার কারণ নয়।

এ অবস্থায় শিক্ষার্থীদের আর্থিক দিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুটি দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলো হলো—৫৪তম সমাবর্তনের নির্ধারিত ফি কমিয়ে শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে আনতে হবে এবং ইতোমধ্যে যারা সমাবর্তনের ফি পরিশোধ করেছেন, ফি পুনর্নির্ধারণের পর তাদের অতিরিক্ত অর্থ ফেরত দিতে হবে।

দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ
  • ২৮ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে কাঁদিয়ে ফাইনালে পাকিস্তান
  • ২৮ নভেম্বর ২০২৬
নদীতে ডুবে নিখোঁজ চিকিৎসক, তিন দিন পর ভেসে উঠল মরদেহ
  • ২৮ নভেম্বর ২০২৬
হাসিনা ‘সুস্থ আছেন’ দেখাতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ
  • ২৮ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে বাড়ি ফেরা হলো না ইব…
  • ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশের গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ, সুবিধা পাচ্ছে …
  • ২৭ নভেম্বর ২০২৬