ভিপি-জিএস-এজিএসের বাইরে ২৫ লাখ টাকা বাজেট পেলেন ডাকসুর ২৫ নেতা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২৫ নেতাকে ১ লাখ করে ২৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে প্রশাসন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকের (এজিএস) বাইরে নেতারা এ বরাদ্দ পেলেন।

ডাকসুর কোষাধ্যক্ষ ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এইচ এম মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নিজেদের আওতাধীন বিভিন্ন প্রোগ্রাম আয়োজন ও কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা এ বরাদ্দ পেয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত অনুযায়ী ভিপি, জিএস ও এজিএস ব্যতিত ১২ জন সম্পাদক ও ১৩ জন কার্যনির্বাহী সদস্যের জন্য প্রত্যেককে ১ লাখ টাকা করে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ মোট ২৫ জনের জন্য ২৫ লাখ টাকা। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষকদের মূল্যায়ন চালু করতে ডাকসু নেতা রাফিয়ার চিঠি, উদ্যোগী প্রশাসন

এতে বলা হয়েছে, ‘আপনার নিজ বরাদ্দকৃত বাজেটের টাকা তুলে আপনাকে প্রোগ্রাম করার জন্য আহবান করা যাচ্ছে।’ গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

ডাকসুর সদস্য মো শাহিনুর রহমান বলেন, ‘আমরা এখনো বরাদ্দকৃত অর্থ হাতে পাইনি। আমরা যে কাজগুলো করেছি, সবগুলোই স্পন্সরের ব্যবস্থা করে করেছি। প্রশাসন থেকে যে অর্থ দেয়া হয়েছে, তা দিয়ে সাংস্কৃতিক কয়েকটি প্রোগ্রাম করার পরিকল্পনা আছে।’

সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
১২ আন্তর্জাতিক প্রকাশনার পর যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলা…
  • ১৭ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage