শহিদ মিনারে সাদিক-ফরহাদদের শ্রদ্ধা, ফেসবুক পোস্টে সর্ব মিত্র চাকমার ক্ষোভ

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ AM
সর্ব মিত্র চাকমার পোস্ট

সর্ব মিত্র চাকমার পোস্ট © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা শহিদদের স্মরণ করেন। তবে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি সম্পর্কে ডাকসুর সব সদস্যকে অবহিত না করার অভিযোগ উঠেছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। তিনি অভিযোগ করেন, কর্মসূচির বিষয়ে তাকে এবং আরও কয়েকজন সদস্যকে আগে থেকে জানানো হয়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত রাত ১২টা ৪৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এমন অভিযোগ তুলেছেন তিনি। পোস্টে ফেসবুকে দেয়া ওই পোস্টে বিটিভির সৌজন্যে পাওয়া শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

ফেসবুকে দেয়া ওই পোস্টে সর্ব মিত্র চাকমা লিখেছেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে , হাহা!’

এর আগে, একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬