ঢাবি ক্যাম্পাসে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা ওজিল

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
ঢাবি ক্যাম্পাসে মেসুত ওজিল

ঢাবি ক্যাম্পাসে মেসুত ওজিল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, নতুন সরকারের শপথ ও মন্ত্রীসভা নিয়ে যখন আলোচনায় সরগরম দেশ, সে সময় অনেকটা চুপিসারেই বাংলাদেশে পা রেখেছেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা। আসন্ন রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন তিনি।

57
শহীদ মর্তুজা মেডিকেল  সেন্টারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেসুত ওজিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ নামের একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশকিছু উন্নয়নমূলক কাজে ঢাবি প্রশাসনকে সাহায্য করছে। এই প্রজেক্টের উদ্বোধনেই মূলত ঢাবিতে এসেছেন ওজিল। ইতোমধ্যে এই প্রজেক্ট ঢাবি মেডিকেল সেন্টারকে ২ কোটি ৭৫ লাখ টাকার মতো সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ডাকসু সম্পাদক মিনহাজ।

জানা গেছে, গতকাল (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে এসেছেন ওজিল। আজ ঢাবিতে প্রজেক্ট উদ্বোধনের পর আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেওয়ার কথা আছে তার। এরপর রাতেই দেশ ছাড়বেন তিনি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9