আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন ঢাবি ছাত্রীরা, ছাত্ররা রানার আপ

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৪ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ AM
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে টেবিল টেনিস দলকে সংবর্ধনা প্রদান দেওয়া হয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে টেবিল টেনিস দলকে সংবর্ধনা প্রদান দেওয়া হয় © সংগৃহীত

আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। নারী এককে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ চ্যাম্পিয়ন হয়েছেন এবং ইতিহাস বিভাগের সামান্তা হোসেন তুশী তৃতীয় স্থান অর্জন করেছেন। পাশাপাশি ছাত্রদের দলগত ইভেন্টে রানার আপ হয়ে গৌরব অর্জন করেছে ঢাবি দল।

ছাত্রদের দলগত ইভেন্টের খেলোয়াড়রা হলো-ভূগোল ও পরিবেশ বিভাগের মুহতাসিন আহমেদ হৃদয়, চারুকলা অনুষদের সামসন বম, তনয়া মুরং এবং সুব্রত চাকমা। নারী এককে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মুনসাত জাহান লামিসা ও তাবাসসুম বিনতে জাহির জিনিয়া। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় মোট ৩০ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলকে সংবর্ধনা প্রদান করা হয়। 

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, টেবিল টেনিস ইনচার্জ শারীরিক শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক ড. সালমা আরজু ও ডাকসু’র ক্রীড়া সম্পাদক আরমান হোসেন এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সাদিয়া রহমান মৌ ৬৬তম ইয়ুথ অলিম্পিক অ্যাম্ব্যাসেডর হিসেবে বাংলাদেশের নারী প্রতিনিধি এবং ইংরেজি বিভাগের মো. সেজান আহমেদ জাহান পুরুষ প্রতিনিধি নির্বাচিত হয়েছে।  

সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
চিয়া সিড খাচ্ছেন? উপকারের পাশাপাশি জেনে নিন সতর্কতাও
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষিত তরুণদের দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, ৮১ দেশের মধ্যে ৬৭তম
  • ১৫ জুলাই ২০২৬
হরমুজ প্রণালি ও ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভা…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence