তারেক রহমানকে মেনশন করে ফেসবুক পোস্টে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM
ঢাবি শিক্ষক মোনামি ও তারেক রহমান

ঢাবি শিক্ষক মোনামি ও তারেক রহমান © ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। পোস্টে তিনি বলেছেন, ‘‘প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?’’

রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তাকে হুমকি দেওয়ার অনেকগুলো স্ক্রিনশট যুক্ত করেছেন।

পোস্টের ক্যাপশনে ঢাবি শিক্ষক মোনামি লিখেছেন, ‘১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন মোনামি।

সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬