শ্রদ্ধা নিবেদনে ধানমন্ডি ৩২ নম্বরে ঢাবি শিক্ষক, হট্টগোল

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ PM
শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধানিবেদন করতে যান ঢাবি শিক্ষক

শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধানিবেদন করতে যান ঢাবি শিক্ষক © ভিভিও থেকে নেওয়া

ধানমন্ডি-৩২ এ শেখ মুজিবুর রহমানের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। এ সময় হট্টগোলের সৃষ্টি হলে উপস্থিত জনগণ তাকে ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

একই সময় ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধ জানাতে আসা আরও তিনজনকে পুলিশ গাড়িতে করে নিয়ে যায়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে আজ ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন ঢাবির এই অধ্যাপক। ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে  তিনি বলেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এদিকে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে যান আ ক ম জামাল উদ্দীন। পরে পুলিশ তাকে ঘাড় ধরে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার কল দিলে তা কেটে দেওয়া হয়।  

পরে এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘তারা এখানে ফুল দিতে আসে। তবে তাদের কাউকে আটক করা হয়নি।’

ট্যাগ: ঢাবি
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬