ঢাবি শিক্ষক মোনামীকে হত্যার হুমকি

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ AM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ AM
শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)

শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) বিভিন্ন অপরিচিত মোবাইল নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। একই সঙ্গে তাকে দেওয়া অসংখ্য কল ও হুমকির বেশ কিছু স্ক্রিনশটও তিনি জনসমক্ষে প্রকাশ করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই শিক্ষক লিখেছেন, ‘১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।’ পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ বাংলাদেশ?’ জীবনের ঝুঁকি নিয়ে নিজের মানসিক দৃঢ়তার কথা জানিয়ে তিনি পোস্টে সবশেষে লেখেন, ‘সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।’

উল্লেখ্য যে, এর আগে তার ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেছিলেন শেহরীন আমিন মোনামি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬