ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ PM
ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ

ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে যাচ্ছে পুলিশ © ভিভিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমান–এর বাসভবনে শ্রদ্ধা জানাতে গিয়ে বিব্রতকর ঘটনার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। অভিযোগ উঠেছে, দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ঘাড় ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, অধ্যাপক জামাল উদ্দীন শ্রদ্ধা নিবেদন করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বাধা দেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে ধরে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্য অধ্যাপককে নিয়ে যাচ্ছেন, এরমধ্যে একজন তাকে ঘাড় ধরে রেখেছেন। ছবিটি প্রকাশের পর অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এর আগে আজ ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন ঢাবির এই অধ্যাপক। ফেসবুকে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে  তিনি বলেন, ‘এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এদিকে আজ বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে যান আ ক ম জামাল উদ্দীন। পরে পুলিশ তাকে ঘাড় ধরে নিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার কল দিলে তা কেটে দেওয়া হয়। 

পরে এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘তারা এখানে ফুল দিতে আসে। তবে তাদের কাউকে আটক করা হয়নি।’

ট্যাগ: ঢাবি
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬