ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ PM
মো. সরওয়ার

মো. সরওয়ার © সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার যোগ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত কমিশনার মো. সরওয়ারকে কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কোনো কর্মকর্তা ডিএমপি কমিশনার হিসেবে যোগ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।

এর আগে গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন সদ্যবিদায়ী ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬