মুগদা মেডিকেলে শিবিরের বাহারি ইফতার, ছাত্রীদের জন্য মেহেদি উৎসব

০৪ মার্চ ২০২৬, ০৯:০৩ PM
মুগদা মেডিকেলে শিবিরের বাহারি ইফতার, ছাত্রীদের জন্য মেহেদি উৎসব

মুগদা মেডিকেলে শিবিরের বাহারি ইফতার, ছাত্রীদের জন্য মেহেদি উৎসব © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজে (মুমেক) ৪ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইফতারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। ছাত্রদের জন্য উন্মুক্ত প্রাঙ্গণ আর ছাত্রীদের জন্য ক্লাসরুমে ইফতারের আয়োজন করা হলেও তাদের জন্য বিশেষ আকর্ষণ রাখা হয় মেহেদি উৎসব। আজ বুধবার (৪ মার্চ) ‘মুমেকে সম্প্রীতির ইফতার’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির মেডিকেল জোন শাখা।

আয়োজকরা জানিয়েছেন, ‘মুমেকে সম্প্রীতির ইফতার’ অনুষ্ঠানে ৪ শতাধিক  শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আয়োজনে আয়োজনে ছিলো শিক্ষার্থীদের জন্য ইফতার প্যাকেজ, ছেলে ও মেয়েদের জন্য পৃথক ফুচকা স্টল এবং মেয়েদের জন্য বিশেষ আকর্ষণ মেহেদি স্টল।

এ সময় মেডিকেল জোনের সেক্রেটারি ডা. জুলফিকার আলী, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ডা. আদনান হামজা, সাহিত্য সম্পাদক ডা. মামুন মিয়া শাখা সেক্রেটারিয়েট সদস্য ও মেডিকেল শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকার সকল সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ নিয়ে গঠিত শিবিরের মেডিকেল জোন। পবিত্র রমজান উপলক্ষে গত ২৬-২৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ১ মার্চ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এস‌এস‌এমসি) ও ২ মার্চ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে (এসএইচএসএমসি) গণ‌ইফতার আয়োজন করে সংগঠনটি। এর ধারাবাহিকতায় আজ মুগদা মেডিকেল কলেজে ইফতার আয়োজন করা হল।

অবশেষে টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিল বিসিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটি শিশু আইন, ২০১৩ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  • ১৮ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৮ অক্টোবর ২০২৬
নগদের দুর্গাপূজার কেনাকাটায়  শ্রীলংকা বেড়ানোর সুযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্…
  • ১৮ অক্টোবর ২০২৬
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সারের স্ক্রিনিং চালুর উদ্যোগ সরকা…
  • ১৮ অক্টোবর ২০২৬