ঢাবির দ্বিতীয় পেশাগত পরীক্ষার ফল প্রকাশ, বাকিগুলো কখন?

০৪ মার্চ ২০২৬, ০৬:৪৯ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল ও ডেন্টাল কলেজের দ্বিতীয় পেশাগত (প্রফেশনাল) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এই ফল প্রকাশ করে। তবে প্রথম ও তৃতীয় প্রফের ফল প্রকাশে কিছুটা অপেক্ষা করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা এ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ও তৃতীয় প্রফের ফল প্রকাশের চেষ্টা করছিলাম। কিন্তু তৃতীয় প্রফেল রেজাল্ট আগামীকালের মধ্যে সম্ভব হচ্ছে না। এটি আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে।

তিনি বলেন, প্রথম প্রফের ফল প্রকাশে আরও দেরি হবে। আগামী সপ্তাহে যেহেতু সম্ভব হচ্ছে না, ঈদের আগে হয়ত প্রকাশের সম্ভাবনা নাই।

এর আগে গত রবিবার চিকিৎসা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সার্জারি বিভাগের অধ্যাপক ডা. নাদিম আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রফের রেজাল্ট শুধু আমাদের ওপর নির্ভর করে না। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও চিকিৎসা অনুষদ যৌথভাবে এই কাজ করে। আমরা চেষ্টা করছি, যত দ্রুত সম্ভব পাবলিশ করব।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর তিনটি পেশাগত পরীক্ষা গত বছরের ২০ নভেম্বরে শুরু হয়। মাঝে ২১ নভেম্বর ভয়াবহ ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হলে প্রফ পরীক্ষার নতুন শিডিউল ঘোষণা করা হয়। সংশোধিত সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর নাগাদ সব প্রফের পরীক্ষা শেষ হয়। এর আগে ফাইনাল প্রফ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর গত সেপ্টেম্বরে এর ফল প্রকাশ করা হয়।

বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা, ৪ ঘণ্টা পর মিলল ছ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হাত মেলায়নি আয়ারল্যান্ড, ১২ মিনিটের ঝড়ে লন্ডভন্ড ইসরায়েল
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোনালদো বেঞ্চে বসিয়ে দিল পর্তুগাল, হারাল হলান্ডের নরওয়েকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ববিতে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুক্তিযোদ্ধা প্রজ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬