১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আইরিচ আই হসপিটালের যাত্রা শুরু

০২ মার্চ ২০২৬, ০৫:৪১ PM
১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আইরিচ আই হসপিটালের যাত্রা শুরু

১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে আইরিচ আই হসপিটালের যাত্রা শুরু © সংগৃহীত

বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মোট এক হাজার ২০০ রোগীকে সম্পর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে যাত্রা শুরু করেছে আইরিচ আই হসপিটাল। ড্রিমার্স কনসালটেশন রিসার্চের একঝাঁক মেধাবী তরুণ চিকিৎসকের নেতৃত্বে আয়োজিত দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এসব রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়।

উদ্বোধনী ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। এর মধ্যে ছিল আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ভিটামিন-ডি, এইচবিএ১সিসহ (HbA1c) আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা। পাশাপাশি চশমার ওপর ৫০% বিশেষ ছাড় প্রদান করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) বোর্ড মেম্বার শফিকুর রহমান। তার উপস্থিতিতে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমএইচ শিশির কাউছার বলেন, সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তা সকল শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। একই ছাতার নিচে উচ্চবিত্ত থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে।

চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এস এম ফাহাদ বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়— প্রয়োজনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্যাকো সার্জারিসহ গুরুত্বপূর্ণ অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখছি। এই অঙ্গীকার নিয়েই আইরিচ আই হসপিটালের যাত্রা।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এখানে ক্যাটারেক্ট সার্জারি, রেটিনা, গ্লকোমা, কর্ণিয়া, অকুলোপ্লাস্টি, নিউরো-অফথালমোলজি, পেডিয়াট্রিক অফথালমোলজি এবং লো-ভিশনসহ চোখের সকল বিশেষায়িত সেবা প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মেডিকেল ডিরেক্টর মেজর ডা. সাইদুজ্জামান তরফদার, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাশেদুল হক, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইলিয়াছ, ব্যবসায়ী আরিফুল হক, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জয়নাল আবেদীন, ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের মহাসচিব এস এম তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব শাহারুল ইসলাম রকি, বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এএনএম মজুমদার লিটন, ফ্লোরা ফুড অ্যান্ড বেভারেজের সিইও প্রকৌশলী শাহেদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9