ঢামেকের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে যাচ্ছে শিবিরের ঈদ উপহার

০৫ মার্চ ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৬, ০১:০৩ PM
ঢামেকের প্রতিটি ছাত্রছাত্রীর কাছে যাচ্ছে শিবিরের ঈদ উপহার

ঢামেকের প্রতিটি ছাত্রছাত্রীর কাছে যাচ্ছে শিবিরের ঈদ উপহার © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেছে ইসলামী ছাত্রশিবির। সম্প্রতি শিবিরের মেডিকেল জোনের উদ্যোগে মেডিকেলটির ডা. ফজলে রাব্বি হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রদের মাঝে এই উপহার বিতরণ শুরু হয়েছে। সংগঠনটির নেতারা বলছেন, প্রতিটি শিক্ষার্থীর কাছে এই উপহার পৌঁছে দিতে চান তারা।

মেডিকেল জোন ছাত্রশিবির সূত্রে জানা গেছে, পবিত্র রমজানের পর খুশির বার্তা নিয়ে আসা ঈদকে শিক্ষার্থীদের কাছে রঙিন করে তুলতে এই কার্যক্রম হাতে নিয়েছে সংগঠনটি। এর অংশ হিসেবে ঈদ উপহারে ছাত্রদের জন্য থাকছে টুপি, ঈদ কার্ড ও ১০ টাকা ঈদ সালামি। ছাত্রীদের জন্য টুপির বদলে থাকছে মেহেদি।

জানা গেছে, ইতোমধ্যে ছাত্রদের ডা. ফজলে রাব্বি হলে ঈদ উপহার বিতরণ প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই ডা. আলিম হলের ছাত্রীদের কাছে ঈদ উপহার বিতরণ শুরু হবে।

ছাত্রশিবিরের ঢাকা মেডিকেল কলেজের এক ‘দায়িত্বশীল’ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য মেডিকেল জোনের এই উদ্যোগ। ঈদ উপহার বিতরণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। খুব শীঘ্রই ডক্টর আলিম হলে ছাত্রীদের কাছেও ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে ছাত্রশিবির মেডিকেল জোনের উদ্যোগে বিএমইউতে দুই দিনব্যাপী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি পৃথকভাবে ছাত্রী ও ছাত্রদের জন্য এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, দুই দিনের এই ইফতার মাহফিলে প্রায় ১৪০০-এর বেশি শিক্ষার্থী ও স্টাফ অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়।

ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ঈদের পরেও নতুন নতুন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি আয়োজন করা হবে।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬