পলিটেকনিকের ঘটনায় শিবিরের বিরুদ্ধে মামলা করবে ছাত্রদল : নাছির

০৩ মার্চ ২০২৬, ০৫:২০ PM
আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাছির উদ্দীন নাছির

আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাছির উদ্দীন নাছির © সংগৃহীত

ঢাকা পলিটেকনিকে সোমবার (২ মার্চ) মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সমরিতা হাসপাতালে সংঘর্ষে আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এই তথ্য জানান তিনি।

নাছির বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম নিজেও তো ছাত্রলীগ করত এবং ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আপনারা দেখবেন পলিটেকনিক্যালের ঘটনায় ছাত্রশিবিরের চেয়ে ছাত্রদলের নেতাকর্মী বেশি আহত হয়েছে এবং রুমের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ছাত্রদলের নেতাকর্মীকে পিটিয়েছে, ছুরির আঘাতে জখম করেছে ছাত্রশিবির।

তিনি আরও বলেন, আমরা ছাত্রদল থেকে ছাত্রশিবিরের এই হামলার প্রতিবাদে দ্রুত মামলা করব। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার করার। ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা মেনে নেব না।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬