ছুরিকাঘাতে গুরুতর জখম কলেজ ছাত্রদলের সভাপতি

০৩ মার্চ ২০২৬, ১১:৪৩ AM
আহত শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির

আহত শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির © সংগৃহীত

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২)। সোমবার (২ মার্চ) রাত পৌনে ১০টার দিকে টুটপাড়া দরবেশ মোল্লা গলি এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়ক এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে।

পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। কী কারণে তার ওপরে হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।

আরও পড়ুন: মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, মেডিকেলে ভর্তি ৬

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাত পৌনে ১০টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন যুবক সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬