ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে: রাকিব

০৩ মার্চ ২০২৬, ০৩:২৯ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৫:০৩ AM
ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি © সংগৃহীত

ছাত্রদলের রক্ত ঝড়ালে, রক্তের বদলা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (৩ মার্চ) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে একথা বলেন তিনি। 

স্ট্যটাসে ছাত্রদল সভাপতি লেখেন, ‘ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এ শিবিরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে লতিফ ছাত্রাবাসের রুমে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। রুমের ভিতর ঢুকে ছাত্রদলের একজন সহযোদ্ধাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে, অনেকেই আহত হয়েছে। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে শিবির সন্ত্রাসীদের প্রতিহত করা হবে এবং শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।’

তিনি লেখেন, ‘ছাত্রদলের রক্ত ঝরালে, রক্তের বদলা নেয়া হবে। বিগত সাড়ে পনের বছর ছাত্রদলের রক্ত ঝড়েছে, বিগত দেড় বছর প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল মবের শিকার হয়েছে। আজও পলিটেকনিক ইনস্টিটিউট এ ছাত্রদলের রক্ত ঝড়ল, অথচ মোনাফেকরা সোশ্যাল মিডিয়ায় এর দায় ছাত্রদলের উপর চাপিয়ে দিল! অনেক ছাড় দেয়া হয়েছে। আর ছাড় দেয়া হবে না।’

এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৬ শিক্ষার্থী গুরুতর হামলার শিকার হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9