অর্থাভাবে ভর্তি অনিশ্চিত অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

০২ মার্চ ২০২৬, ০৭:১৮ PM
অর্থাভাবে ভর্তি অনিশ্চিত অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

অর্থাভাবে ভর্তি অনিশ্চিত অসচ্ছল শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার © সংগৃহীত

আর্থিক অসচ্ছলতার কারণে অনার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। তার ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় ওই শিক্ষার্থীর অনার্সে ভর্তি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক দরিদ্র পরিবারের সন্তান ওই শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেলেও ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করতে ব্যর্থ হন। ফলে উচ্চশিক্ষা নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়ে যান। বিষয়টি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে প্রকাশিত হলে তা শাহরিয়ারের নজরে আসে। পরবর্তীতে তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে অনলাইন ভর্তি ফি পরিশোধ থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, বিভাগীয় যোগাযোগ এবং সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত সার্বিক সহায়তা করেন।

এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, শিক্ষা একটি মৌলিক অধিকার। অর্থাভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে যাওয়া উচিত নয়। রাজনীতি যদি মানুষের কল্যাণে কাজে না আসে, তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই। আমরা চাই ক্যাম্পাসে এমন একটি সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে শিক্ষার্থীরা একে অপরের শক্তি ও ভরসা হবে।

তিনি আরও বলেন, আজ যাকে সহযোগিতা করা হল, সে একদিন নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়ে অন্যের পাশে দাঁড়াবে— এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি। ভবিষ্যতেও কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে সাধ্য অনুযায়ী পাশে থাকব।

ভর্তি হওয়া শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রাম থেকে শহরে এসে ভর্তি হওয়া ও আবাসনের ব্যবস্থা করা আমার জন্য প্রায় অসম্ভব ছিল। তিনি মেসের ব্যবস্থাও করে দিয়েছেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, রাজনীতি শুধু মিছিল-মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানোও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাক— এটি আমরা চাই না।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে আমরা সবসময় সোচ্চার। একজন মেধাবী শিক্ষার্থীকে অনার্সে ভর্তি নিশ্চিত করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এটি সংগঠনের মানবিক চর্চারই বহিঃপ্রকাশ।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬