জবিতে চান্স পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শুরু হচ্ছে দুপুরে

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ AM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের পাঁচ ইউনিটে বিষয় প্রাপ্তদের জন্য ভর্তির কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ইউনিট ‘এ, বি, সি, ডি ও ই’-এ ১ম পর্যায়ে বিষয় প্রাপ্তদের ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে https://jinuadmission.com-এ নিজ নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফরম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে।

আরও পড়ুন: রাতে ছুটি ঘোষণা, অনেক শিক্ষার্থী-অভিভাবক স্কুলে এসে ফিরল বাড়ি

১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত (সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে) বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তি ফরম ও প্রয়োজনীয় কাগজপত্রানি জমা দিয়ে কাগজপত্র জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। 

বিভাগ ও অনুষদভেদে এবারের ভর্তি ফি ১০ হাজার ৬৩০ থেকে ১২ হাজার ৩৬০ টাকা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে ওয়েবসাইটে (https://jnuadmission.com)।

ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, দুই পুলিশসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬