রুয়েটে আবেদন শুরু ১২ ডিসেম্বর, ১২শ আসনে সুযোগ পাবে ১৮ হাজার

২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রুয়েটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির সভাপতি প্রফেসর ড. মো. কামরুজ্জামান।

সভার সিদ্ধান্ত অনুসারে, নির্ধারিত যোগ্যতা অনুসারে আবেদন করতে হবে রুয়েটের ওয়োবসাইটে (www.admission.ruet.ac.bd)। আবেদন প্রক্রিয়া শেষে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া নির্ধারিত ওয়েবসাইটে (www.admission.ruet.ac.bd) আবেদনের পাশাপাশি প্রবেশপত্র সংগ্রহ, সিটপ্ল্যান, রেজাল্ট পাবলিকেশনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ  (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজীতে সর্বমোট ৮০টি প্রশ্নে ৪০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ‘খ’ গ্রুপে ভর্তিচ্ছু প্রার্থীদেরকে অতিরিক্ত ২০০ নম্বরের মুক্তহস্ত অংকন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual Spatial Intelligence) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনের যোগ্যতা
স্নাতক প্রথম বর্ষ (২০২৬-২৭) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৩ সালে অথবা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ (চার) অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম জিপি ১৩.০০ (তেরো) পেতে হবে, তবে এই তিনটি বিষয়ের প্রতিটিতে পৃথকভাবে ন্যূনতম জিপি ৪.০০ (চার) থাকতে হবে।

এছাড়াও প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫ টি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথক ভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাশ হতে হবে। সেই সাথে প্রার্থীকে ২০২৫ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

রুয়েটে আবেদন শুরু ১২ ডিসেম্বর, ১২শ আসনে সুযোগ পাবে ১৮ হাজার
  • ২৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের অনশনে সহমর্মিতা জানালেন সংসদ সদস্য মারদিয়া মমতাজ
  • ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে
  • ২৫ নভেম্বর ২০২৬
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন কারিগরি অধিদপ্তরের নত…
  • ২৫ নভেম্বর ২০২৬
সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’, সারজিস বললেন— জিয়া-খালেদ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি, সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকল…
  • ২৫ নভেম্বর ২০২৬