‎রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষেও ৭৬২ আসন ফাঁকা

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম পর্যায়ে ভর্তি হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যায়ে ৪৬৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রথম পর্যায়ে ভর্তির পরও ৭৬২টি আসন ফাঁকা রয়েছে। 

এর মধ্যে  ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগসমূহে ৪৬১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ৭৩৯টি আসন। স্থাপত্য বিভাগে ৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ২৩টি আসন। ‎

ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ বুধবারের  (১৮ ফেব্রুয়ারি) মধ্যে ব্যাংকের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। প্রথম পর্যায়ে ভর্তি শেষে প্রায় দুই-তৃতীয়াংশ আসন ফাঁকা রয়েছে।

‎মঙ্গলবার  (১৭ ফেব্রুয়ারি) রাতে রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপত ড. মো. নুরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আরও পড়ুন: ঢাবির চার হলের মাঝে সাউন্ড বক্স বাজিয়ে গান ছাত্রদলের, শিক্ষার্থীদের প্রতিবাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১৭ ফেব্রুয়ারি উপস্থিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগের পছন্দক্রমানুসারে প্রস্তুতকৃত তালিকা প্রকাশ করা হলো। ‎ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানকরতঃ ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।‎‎

এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9