মাহমুদুর রহমান

গাজায় গণহত্যার পেছনে জ্বালানী নিয়ন্ত্রণ ও কৌশলগত হেজিমনি প্রতিষ্ঠার লড়াই চলছে

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ PM
জকসু আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুর রহমান

জকসু আয়োজিত অনুষ্ঠানে মাহমুদুর রহমান © টিডিসি

গাজায় গণহত্যার পেছনে ধর্ম বিশ্বাস, বিশ্ব জ্বালানী নিয়ন্ত্রণ ও ভূরাজনৈতিক কৌশলগত হেজিমনি প্রতিষ্ঠার লড়াই চলছে বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসনের সঙ্গে শুধু ইহুদিবাদী ইসরাইল নয়, আমেরিকা-ইউরোপও সরাসরি জড়িত। 

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারা বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্যের কারণেই বিশ্বব্যাপী জায়নবাদী আগ্রাসন ও গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে। এর পেছনে ধর্মীয় বিশ্বাস, অর্থনৈতিক গুরুত্ব ও ভূ-রাজনৈতিক কৌশলগত দিক থেকে এর গুরুত্ব রয়েছে। 
 
মাহমুদুর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের মতো একটি ছোট রাষ্ট্রের পক্ষে সামরিক বা অর্থনৈতিক সহায়তার মাধ্যমে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা সম্ভব নয়, তবে এক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে আমরা অবদান রাখতে পারি।

মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্রীয় সক্ষমতা সীমিত হলেও বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক, নৈতিক ও কূটনৈতিক অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠন, গবেষণা ও বিশ্লেষণ, লেখালেখি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর অবদান রাখা সম্ভব।

জকসুর জিএস আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইন্তিফাদা ফাউন্ডেশনের মোহায়মিনুল হাসান রিয়াদ, ড. আবু লায়েক প্রমুখ । 

অনুষ্ঠানে জকসুর এজিএস মাসুদ রানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জকসুর আন্তর্জাতিক সম্পাদক নওশীন নাওয়ার জয়া।

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950