অর্থসংকটে থাকা জবির ভর্তিচ্ছু মুনায়েমের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM
মো. মুনায়েম ইসলামকে ভর্তিতে আর্থিক সহায়তা দিয়েছেন ছাত্রদল নেতা বাসিত

মো. মুনায়েম ইসলামকে ভর্তিতে আর্থিক সহায়তা দিয়েছেন ছাত্রদল নেতা বাসিত © সংগৃহীত

আর্থিক সংকটের কারণে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেনের উপস্থিতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

জানা গেছে, লালমনিরহাট জেলার সন্তান মো. মুনায়েম ইসলাম ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধা তালিকায় স্থান অর্জন করেন। মেধা ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করলেও পারিবারিক আর্থিক সংকটের কারণে তার ভর্তি কার্যক্রম নিয়ে সংশয় দেখা দেয়। পরিবারে সীমিত আয়ের কারণে ভর্তি ফি ও অন্যান্য ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে ছাত্রনেতা বাসিত মানবিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব নেন এবং ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন।

মুনায়েম ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে দেওয়ার এই সহযোগিতা তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তিনি বলেন, ‘এই সহযোগিতা না পেলে আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব হতো না। ভবিষ্যতে ভালোভাবে পড়াশোনা শেষ করে সুপ্রতিষ্ঠিত হয়ে মানবিক সেবার মাধ্যমে এই সহায়তার প্রতিদান দিতে চাই।’

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬