বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের পাঠশালা

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ AM
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল © সংগৃহীত

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রবিবার সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে এই পাঠশালার উদ্বোধন করা হয়।

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ। 

সুবিধাবঞ্চিত শিশুদের পাঠশালার এই উদ্যোগের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, '১৯৫২ সালের সালাম রফিক বরকত সহ নাম না জানা অনেকেই নিজের জীবনের তাজা রক্ত দিয়ে আমাদের মাতৃভাষা রক্ষা করেছে। আমরা বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে চেষ্টা করছি সেই মায়ের ভাষা সুবিধা বঞ্চিত  শিশুদের শিক্ষা দিতে। সপ্তাহে তিন দিন মেধাবী ছাত্ররা সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান দেবেন।'

জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬
লিটনের সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
  • ১৩ অক্টোবর ২০২৬
মেয়ের অনুপ্রেরণায় ৩২ বছর বয়সে এসএসসি পাস করলেন সুমাইয়া জান্…
  • ১৩ অক্টোবর ২০২৬