শেরপুরে পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ PM
নকলা শহরের ট্রাফিক মোড়ে ছাত্রদলের মানববন্ধন

নকলা শহরের ট্রাফিক মোড়ে ছাত্রদলের মানববন্ধন © টিডিসি

শেরপুরের নকলা পৌর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ছোট ও মাঝারি যানবাহনে পৌর টোলের নামে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নকলা পৌর শাখা। এ কর্মসূচিতে ঐকমত্য পোষণ করে সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহন সংগঠন এবং সর্বস্তরের জনগণ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহ্বায়ক নাহিদুল ইসলাম রিজন, যুবদল নেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয় ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিমসহ অন্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহন শ্রমিকদের কাছ থেকে কৌশলে এ অর্থ আদায় করায় তাদের জীবন-জীবিকায় বিরূপ প্রভাব পড়ছে। তারা বলেন, টোল আদায়ের নামে এ ধরনের চাঁদাবাজির নজির অন্য কোনো পৌরসভায় নেই। অনতিবিলম্বে বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান বক্তারা।

এদিকে রবিবার রাতে নালিতাবাড়ী পৌরসভা প্রশাসকের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়, সর্বসাধারণের অবগতির জন্য আগামী ১৪৩৩ সালের ১ বৈশাখ থেকে নালিতাবাড়ী পৌরসভাধীন সব ধরনের যানবাহন—বাস, সিএনজি, অটোবাইক ও মিশুক—স্ট্যান্ড কোনো ধরনের ইজারা দেওয়া হবে না।

গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির স…
  • ১২ আগস্ট ২০২৬
হ্যালো ডিসিতে এখন সেবা পাচ্ছে প্রবাসীরাও
  • ১২ আগস্ট ২০২৬
ছয় মাসে ট্রাম্পের মিডিয়া কোম্পানির লোকসান ৬৪৪ মিলিয়ন ডলার
  • ১২ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় হামে ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫
  • ১২ আগস্ট ২০২৬
যুবদল নেতা পরিচয়ে ৫০% চাঁদা দাবির অভিযোগ, পুলিশের সামনেই ঠি…
  • ১২ আগস্ট ২০২৬
চাকরি হারালেন গোলাম রুহানী-বিপ্লব কুমার, প্রজ্ঞাপন জারি
  • ১২ আগস্ট ২০২৬