ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা আটক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩২ PM
ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ © টিডিসি

ঝালকাঠির নলছিটিতে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসরুল গাডি নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত নাসরুল মোল্লারহাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লারহাট তদন্ত কেন্দ্রের এসআই আমিরের নেতৃত্বে পুলিশের একটি দল বৈশাখিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে নাসরুল গাডিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিকে মোল্লারহাট তদন্ত কেন্দ্র থেকে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
এআইইউবির সঙ্গে ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির সমঝোতা স্মা…
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950