প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে চবি ছাত্রদলের ইফতার

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ PM
প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শাখা ছাত্রদল। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে চবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সহ সাধারণ সম্পাদক ও সম্পাদক মণ্ডলী অংশ নেন।

আয়োজনের বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা আমাদের সমাজ এবং রাষ্ট্রের সম্পদ। তারা লাখো শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। শুধুমাত্র আজকের ইফতার মাহফিলের মাধ্যমে শুধু আনুষ্ঠানিকতা নয়, ছাত্রদল তাদের সকল প্রয়োজনে পাশে আছে— এই বার্তা দেওয়া হয়েছে।

৪২ জনকে নিয়োগ দেবে কর অঞ্চল-২, চট্টগ্রাম
  • ২৬ আগস্ট ২০২৬
রংপুরে শিক্ষকসহ ৪ হত্যা: ময়নাতদন্তে উঠে এল যে তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস
  • ২৬ আগস্ট ২০২৬
বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬