ছাত্রদলের নেতৃত্ব থেকে সংসদে ৮ জন, মন্ত্রিসভায় ঠাঁই চারজনের

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২০ PM
মন্ত্রিসভায় ঠাঁই সাবেক ছাত্রদলের চার শীর্ষ নেতার

মন্ত্রিসভায় ঠাঁই সাবেক ছাত্রদলের চার শীর্ষ নেতার © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ৪ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। একসময় ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেওয়া এসব নেতা এখন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন।

যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন বিএনপির ‘ভ্যানগার্ড’ খ্যাত ছাত্রসংগঠনটির সাবেক ৮ কেন্দ্রীয় নেতা। এরমধ্যে মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে চারজনের।

আরও পড়ুন: এবার সংসদে যাচ্ছেন ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সাধারণ সম্পাদক

নতুন মন্ত্রিসভায় রয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু ও রাজীব আহসান। এ ছাড়াও আছেন সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পূর্ণমন্ত্রী হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুলতান সালাউদ্দিন টুকু কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। রাজীব আহসান ও হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এবার সংসদে যাচ্ছেন ছাত্রদলের সাবেক ৮ সভাপতি-সাধারণ সম্পাদক

তবে এবার সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন ছাত্রদলের সাবেক ৮ কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রথমবারের মতো খুলনা-৪ আসন থেকে সংগঠনটির সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল ধানের শীষে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-৫ (সদর) থেকে সংগঠনটির সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালি) আসনে বিএনপি প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম খান আলিম জয়ী হয়েছেন। আলিম সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রশিদ হাবিব। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন। রাজীব আহসান বরিশাল-৪ আসন থেকে ধানের শীষে বিজয়ী হয়েছেন। তিনি সংগঠনটির সভাপতি ছিলেন।

তাদের মধ্যে আজিজুল বারী হেলাল ছাড়াও সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন।

ট্যাগ: ছাত্রদল
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে ‘যুদ্ধাপরাধী’দের নামে শোকপ্রস্তাব প্রত্যাখ্যান করল উদ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081